হেঁটে হেঁটে যাচ্ছ বহুদূরে
যাচ্ছ তুমি কত দূর
কোন পথে হাঁটছো তুমি
কোন দিকে যে যাচ্ছ তুমি
যাচ্ছ তুমি অনেক দূর।
রাস্তা ধরে হেঁটে যাচ্ছ
যাচ্ছ সবুজ ভরা মাঠে
মাঠে কাশবনে ঘাসে ভরা
ভরা সবুজ শ্যামলে।
রোদেলা দুপুরে হেঁটে যাচ্ছ
যাচ্ছ তুমি কোথায়
আমায় বলে দাও
যাচ্ছ কোথায়।
আমায় সঙ্গে নাও।
নাও তুমি পথে হাঁটি
হাঁটি দুজনে দুই পথে
যাচ্ছি কোথায়
হারাচ্ছি কোথায়?
সারি সারি গাছ পালা ভরা
ভরা সবুজ শ্যামলে
ঐ দিকে যাচ্ছ তুমি
হাঁটছো কোন পথে
সেই পথ চিনবে কী?
আমায় ছেড়ে আছো বহুদূরে
যাচ্ছ কত দূরে?
ফিরে আসবে কি
এই পথে এই মনে
নাকী হেঁটে যাবে বহুদূরে।