একটি খাতার পাতা একটি কলম
লেখতে থাকি চিঠি সব কারণ
ব্যাথা হাতে কলমটি ধরেছি আমি
ব্যাথা হাতে চিঠিটি লেখেছি আমি
চিন্তা করি চিন্তা করি কি আর লেখতে পারি
ভেবে ভেবে দেখি কি আর ভাবতে পারি
আঁধারে বসে বসে ভাবছি তোমারি কথা
কি আর লেখতে পারি তোমার চিঠির পাতা
কষ্ট করে লেখছি আমি দেখবে তুমি কি
আমার সঙ্গে থাকো তুমি চিঠি নিবে কি
প্রতিদিন চিঠি লেখি লেখি তোমার নাম
মনে মধ্যে জেগে আছো তোমার প্রাণ
সকাল হলে চিঠি পাবে পাবে আমার মন
সারা দিন ভালো যাবে চিঠিই আপন জন
চিঠি লেখে দিলাম তোমার ঐ সময়ে ঠিকানায়
পৌঁছে যাবে তোমার ঐ হাত দু খানায়
চিঠি লেখি আমি লেখি তোমার নাম
তোমার কাছে পৌঁছে যাবে আমার এই প্রাণ
চিঠি লেখে দিলাম তোমায় দিলাম আমার মন
গ্রহণ করে নিবে তুমি আমায় সারাক্ষণ
ইচ্ছা জাগে মনের মধ্যে ইচ্ছা তার শেষ
আমার চিঠি লিখে দিবে তোমার নামের শেষ
আমার লেখা চিঠি তুমি যত্ন করে রেখো
সুন্দর সুরে পড়বে তুমি ভালো করে দেখে
চিঠি লেখি আমি লেখি তোমার নাম
সারা দিন চিঠি লেখি কি এমন কাম
মনের মত চিঠি লেখি মনটা তোমার শেষ
তোমার মাঝে ছড়িয়ে যাবে আমার লেখা চিঠি শেষ