চিঠি
🔏 শাহরিয়ার শৈশব
এখন আর কেউ চিঠি দিও বলে না
কারণ টাও কিন্তু খুব চিরচেনা
অজানা কিংবা আহামরি কিছু না
এখন নাকি আর চিঠি চলে না
চিঠি হারিয়েছে পুরানো ঠিকানা।
.
এখন আর ডাকপিয়ন
চিঠি নিয়ে আসে না
এখন আর ডাকবাক্সগুলোতে
চিঠি জমা পড়ে না
এখন আর কেউ আগ্রহ নিয়ে
ডাকটিকিট সংগ্রহ করে না,
এখন আর কেউ কারো চিঠির
অপেক্ষায় বসে থাকে না…
.
এখন ডাকপিয়নদের সাইকেল
ধূলোয় ভরা মরিচায় মৃতপ্রায়
এখন ডাকবাক্সগুলো ভুগে
চিঠিহীন শুন্যতায়
এখন ডাকটিকিট সংগ্রহকারী
থাকে নানান ব্যস্ততায়
এখন চিঠি প্রত্যাশী ব্যক্তির চারিপাশ
ঘিরে থাকে পূর্ণতায়
এভাবেই বয়ে চলে জীবন
সময়ের বাস্তবতায়।
.