মায়ের আদরের ধন আমি।।।শফিক তপন
যিনি এ বিশ্ব ভ্রমান্ডে আমাকে জন্ম দিলেন,
অনেক আদর ও যতন করে কোলে নিলেন ।
নিজের বুকের দুধ খাওয়ালেন কোলে নিয়ে,
বড় করলেন প্রেম প্রীতি এবং সোহাগ দিয়ে ।
তিনি আমার মা আমি তাঁরই আদরের ধন,
মায়ের কথা মনে হলেই ভরে যায় মোর মন ।
মা যে আমার মনের মানুষ যতই থাকি দূরে,
আমার মায়েরই কথা এই মনের মাঝে ঘুরে ।
তিনি আমায় প্রত্যহ ফুক দিয়ে দোয়া করেন,
আমার জন্য তিনি রোজ মোনাজাত ধরেন ।
আমিও মা তোমার জন্য রোজই দোয়া করি,
বিধাতার কাছে প্রত্যহ আমি মোনাজাত ধরি ।
কোন ভুল করলে মাগো তুমি ক্ষমা করে দিও,
দূরে সরিয়ে দিওনা মা তুমি আপন করে নিও ।
তুমিই আমার সুখ ও দুখ তুমিই আমার জীবন,
তোমার প্রেম ও প্রীতির বন্ধনে থাকে মোর মন ।
রোববার, ১লা সেপ্টেম্বর, ২০১৯ইং
১৭ই ভাদ্র, শরৎকাল, ১৪২৬ বঙ্গাব্দ