| সবুজ ছায়ানীড় গাছের আড়ালে |
| অপেক্ষায় ঘড়ির কাটা শব্দ করে, |
| কয়েকজনা সাথী বুঝি আসিবে ঐ |
| তবুও পথ-চাওয়া দেখিব মেঠো পথের তরে। |
| নিরালায় কাটে সময় ব্যস্ততা নাই |
| বইয়ের পোটলাটা লুকিয়ে ঐ ধারে, |
| যদির অপেক্ষায় চেয়ে থাকা ভিন্ন মনে |
| আসলো কখন বুঝি দেখিবার তরে। |
| এমন ভালবাসায় ভেসেছিগো ভবে |
| কাটবে কতকাল আশায় বাঁধি বুক, |
| প্রতিদিন দেখা-দেখি লুকোচুরির তরে |
| না বলায় আবেগি মন বিষণ্ণ ভাবুক। |
| সহসা হয়না দেখা যদি—! যদি—? হয়ে যায় |
| কথার কাকলি নেই কভু! মনে কত ভয়, |
| না-জানি কি হবে ভেবে করি দিন পার |
| ভালবাসায় কি করিব নেই পরিচয়। |
| চোখের দেখাই ভাললাগা সব |
| মুখের হাসিতে হৃদয়ে উঠে ঝড়, |
| কি বলিব ভেবে ভাবি হইনা সামনা সামনি |
| ভিতু মনে ভয়ে থাকি যদি করে পর। |
| বলার অপেক্ষায় থাকিব আর কতো কাল |
| ভালবাসি কি করে বলবো ? তা অজানা ! |
| হয়তো এভাবেই দিন কেটে যাবে অনন্ত |
| স্মৃতির পাতায় হয়তো হবো চিরচেনা। |