আমায় যেওনা ভুলে

আমায় যেওনা ভুলে ।। শফিক তপন

একদিন তুমি
আমার কাছে এসেছিলে আজও আমার মনে পড়ে,
বুঝিনি আমি
সেদিন কি কথা ছিল তোমার মধুময় পবিত্র অন্তরে ।

একদিন তুমি
যা দিয়েছিলে আমায় তা আমার কাছে অনেক প্রিয়,
সে স্মৃতি সব
আমার হৃদয় বীণায় ঝংকৃত হয় কত যে অতুলনীয় ।

কোনদিন যদি
জীবনে এক মুহূর্তের জন্য তুমি আমার হয়ে থেকো,
তবে কখনও
তুমি যেওনা ভুলে আমায় একটু হলেও মনে রেখো ।

হয়তোবা তুমি
সেদিনের সে স্মৃতি আর কিছু কথা গিয়েছো ভুলে,
আজও আমি
তা মনে করে ভাল থাকি বাঁচি দেহ মন প্রাণ খুলে ।

আজও ভুলিনি
আজীবন মনের মন্দিরে রাখব সদা অনেক যতনে,
যা পেয়েছিলাম
যতটুকুইবা তা আমি সাজিয়ে রাখব অমূল্য রতনে ।
———————–
বুধবার, ২রা শ্রাবণ, বর্ষাকাল, ১৪২৬ বঙ্গাব্দ
১৭ই জুলাই ২০১৯ইং

 

0.00 avg. rating (0% score) - 0 votes