আমার কবিতা সমগ্র- গাঁয়ের কবিতা-৬

আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড

গাঁয়ের কবিতা-৬
-লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজ ছায়ায় ঘেরা ছোট মোর গ্রাম,
অজয় নদীর ধারা বহে অবিরাম।
গাছে গাছে পাখি ডাকে হরষিত চিত্ত,
বালুচরে শালিকেরা আসে সদা নিত্য।

আমাদের ছোট গাঁয়ে আমবন দিয়ে,
বধুরা কলসী কাঁখে যায় জল নিয়ে।
মোর গাঁয়ে সীমানায় পথ গেছে বেঁকে,
সোজা চলে গেছে পথ নদীঘাট থেকে।

নদীতটে বটগাছে শালিকের বাসা,
নদীধারে ধানখেতে ধান কাটে চাষা।
দিবসের শেষে রবি যবে অস্ত যায়,
সাঁঝের আঁধার নামে নদী কিনারায়।

চাঁদ উঠে তারা ফুটে আমাদের গাঁয়,
লিখিল ভাণ্ডারী কবি তাঁর কবিতায়।

0.00 avg. rating (0% score) - 0 votes