বৃষ্টি হয়ে ঝরো না

আমার চোখে বৃষ্টি হয়ে তুমি ঝরো না’কো,
তুমি বৃষ্টি হয়ো না’কো…….
আকাশ ঝরে আকাশ পানে
ঝরুক না আন মনে
তুমি কভু অশ্রু বৃষ্টি হয়ো না কো,
তুমি বৃষ্টি হয়ো না কো……

ঝরো ঝরো বৃষ্টি ঝরা চলো দেখি দুইজনে
চলো ভিজি মোরা ভিজি মোরা ভিজি দুইজনে।

আকাশের ঐ বৃষ্টির ঝরা
না হোক চোখের পানে….
আমার চোখে বৃষ্টি হয়ে তুমি ঝরো না কো।

আমার চোখে মনি মুক্তা হয়ে ঝরো,
তবু তুমি বৃষ্টি হয়ে ঝরো না কো।

0.00 avg. rating (0% score) - 0 votes