আমার কবিতা সমগ্র গাঁয়ের কবিতা-২

আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড

গাঁয়ের কবিতা-২
– লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে আমবন কাঁঠালের সারি,
কাঁচা মাটির রাস্তায় চলে গোরুগাড়ি।
গাঁয়ে আছে তালবন খেজুরের গাছ,
পুকুরেতে জাল ফেলে জেলে ধরে মাছ।

প্রভাতের রবি ওঠে পূরব দিশায়,
পাখি সব গীত গায় তরুর শাখায়।
গাঁয়ের বধূরা সব নিতে আসে জল,
অজয়ের জলধারা বহে কল কল।

নদীঘাটে আসে বক চিল উড়ে যায়,
খেয়াঘাটে এসে রোজ মাঝি খেয়া বায়।
দিবা অবসান কালে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।

আমাদের ছোট গাঁয়ে সবাই আপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

0.00 avg. rating (0% score) - 0 votes