বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা-৯

বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৯
-লক্ষ্মণ ভাণ্ডারী

জল ঝরে সারাদিন সারা রাত ধরে,
পথ ঘাট নদী মাঠ জলে আছে ভরে।
থেকে থেকে শোনা যায় মেঘের গর্জন,
রিম ঝিম সারা দিন প্রবল বর্ষণ।

অজয়েতে এলো বান কানায় কানায়,
বাড়িঘর ভেঙে পড়ে জল ঢুকে গাঁয়।
অজয়ে এসেছে বান কূলে নাই কেউ,
নদীজলে ভেসে চলে কূল ভাঙা ঢেউ।

অবিরত বারি ধারা ঝরে অবিরল,
পথেঘাটে জল কাদা হয়েছে পিছল।
রাখাল বালক আসে নিয়ে গরুপাল,
ফিরিছে গাঁয়ের চাষী কাঁধে নিয়ে হাল।

অবিরাম বারি ধারা হয় বরিষণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

0.00 avg. rating (0% score) - 0 votes