পরিশ্রম
📝বিপ্লব ইসলাম
মাথার ঘাম পায়ে ফেলে
কঠোর পরিশ্রম করে,
আধুনিকতা যারা করল দান।
যারা করলো সকল অসাধ্য সাধন।
যাদের কারণে আজ,
আমরা রয়েছি সুখে।
মনে রাখব ততদিন,
যতদিন না শেষ হবে
মেহনতী মানুষের দান।
মহৎ তোমরা…
তাইতো সেলুট জানিয়ে বলবো আমরা।
তোমরা শ্রেষ্ট তোমরা বীর
গর্ব হলে, তোমরা পৃথিবীর