অপেক্ষায় তাহার

ঈশ্বর জানে এই কাপালের
কতোদিন পর পাব আমি তারে,
যার কথা খালি অন্তর জুড়ে
বেশি বেশি মনে পড়ে।

শয়নেও দেখি শপনেও দেখি সে
আমার পাশে জুড়ে,
হৃদয়ের মাঝে জানালা টা ধারে
উঁকি দিয়ে নড়ে চড়ে।

আমার মাঝারে যাহারই কথা
বেশি বেশি মনে পড়ে।
যার কথা মোর অন্তর জুড়ে
বেশি বেশি মনে পড়ে।

আর কতো কাল কেটে যাবে দিন
এই সেই পথ চেয়ে,
আর কতো গান গাই সুললিত বুক
হেলে ছেয়ে ছেয়ে।

তুমি আসবেই জানি আসবেই
সেকথা কেউ না জানে,
ঈশ্বর জানে কতোদিন পর
দেখা হবে সযতনে।

তোমার জন্য জন্মেছি আমি তোমার জন্য বাঁচি,
তোমাকে পাবার দিন গনে যাই অদূরে পরেই আছি।

0.00 avg. rating (0% score) - 0 votes