গাধাও মানুষ, তুই ই হতাশ

গাধাও মানুষ, তুই ই হতাশ

এম আর লিখন

সকাল দেখেও করিস রে ভয় ?

ঊষার আলোও কি মনে লাগে ?

জানিস না তুই দিন  বা রাতে

সর্বক্ষণেই তোর ই ক্ষয় ।

চারপাশে তোর এত কোলাহল

কি ভেবেছিস আপন সকল ?

দিন ফুরালেই দেখবিরে তুই

কেন্দ্রে তুই পরিধি নকল।

তাই কি তোর রাতেই সবুজ?

নকল বুঝেও তুই কি অবুঝ?

পালিয়ে খুঁজিস নীলতকান্ত মণি

ঐ পাথরেই শান্তির বুঝ।

যে চায় তোর হৃদয় রাঙাতে

তারে কি তুই আপন ভাবিস?

তার মধুর ছয়াতেই বিষ

ধীরে হবে ধীরে মৃত্যুর  শিস।

তুই কি চাস রাঙা আদর?

বিছানায় চাস পাকা চাদর ?

সবই অভিনয় বিশ্ব ঘরে

স্বার্থ শেষে সবাই ঝরে।

যে সুরে তোর ব্যথা জাগে

সেই সুর ই কি সদা বাজে ?

আনন্দ, ঘৃণা, ভয় আর লাজে

সমাজ হাসে তোর সকল কাজে।

কোথায় যাবি নিতে সুবাস?

সত্য যে তোর মিথ্যায় বাস।

ঘোড়ার খুড়েই খুচিয়ে দেখ

গাধাও মানুষ, তুই ই হতাশ।

0.00 avg. rating (0% score) - 0 votes