ব্যর্থ হে মানব,তোমার বুদ্ধি নেই,
বিবেক নেই,কে বলে ভাই?
সর্বক্ষেত্রে এসো মোরা,
মনের বল লাগাই ।
এটার মতো পরশ পাথর
যদি লাগানো যায়,
ব্যর্থতায় আসবে সফলতা
যেটার বিকল্প নাই।
অবিরত চেষ্ঠা কাজের শ্রদ্ধা,
এভাবেই খোলে মনের পর্দা ,
মনে আসে বল ;
চলরে ভাই চল –
আর অন্ধকারে নয়,
আলোর পথে চল।