জনক দিবসের কবিতা

জনক দিবসের কবিতা
– লক্ষ্মণ ভাণ্ডারী

পরিবার গড়ে পিতা বহু পরিশ্রমে,
জন্মদাতা পিতা তবু কাঁদে বৃদ্ধাশ্রমে।
পাথর দেবতা পূজে কিবা হবে ফল,
জনক দেবতা যদি ফেলে চোখে জল।

পিতারে না চেনে পুত্র যুগের বিচার,
ঘরে ঘরে হেরি কেন হেন অবিচার।
পিতাপুত্রে হানাহানি, বাক্যযুদ্ধ হয়,
পিতা পরাজিত হয়, সন্তানের জয়।

জনক দিবস আজি জানে সর্বজন,
জনকেরে কর পূজা, ধরহ চরণ।
পিতারে সম্মান কর পাবে পূণ্যফল,
লভিবে সম্মান যশ এই ধরাতল।

পিতৃসম নাহি গুরু, কেহ বসুধায়,
লিখেন লক্ষ্মণ কবি তার কবিতায়।

0.00 avg. rating (0% score) - 0 votes