রূপসী কন্যা

রূপকথা বলি কিছু! রূপসীর প্রেম চিনি!
চল আজ হাঁটে যাই রূপটুক আজি কিনি।।
চেয়ে দেখি রূপ নাই সবটুকু নিলো কুড়ে,
রূপটুকু পাই নাই আজো যার খুঁজে ফিরে।
একপেশে খুঁজে গেছি আছে নাকি কভু তাই,
এক মেয়ে গেছে নিয়ে নাম তার জানি নাই।
খুঁজি ফেরে দিনরাত দেখা যদি পাই তার,
এদিক ওদিক খুঁজি খুঁজি যেন বারবার।
রুপসীর প্রেম নাকি নাহি খুঁজে পাই আজ,
রূপসীর আজ চাই ভুলে গেছি তাই লাজ।
রূপালীর চাঁদ মত, মুখ খানি রূপ তার,
মন যাতনে উতলা খুঁজে ফিরি মন আর।
রূপ খানি দেয় উঁকি মনের বাপাশ ধরা,
রূপময় তুমি হীরা বানের উজাড় করা।
কালোকেশি চুলতার একটি রূপেই নন
বাঙালির যে কন্যা নাম তার হীরা মন। ।
তাকে খুঁজি পায় মন ভুল করি চাই ক্ষণ,
খুঁজে পাই যার পাই মিছা প্রেমি আলড়ন।।

0.00 avg. rating (0% score) - 0 votes