এসো শপথ করি

যদি হেটে আসো প্রাণের ছায়াপথ ধরে
আমি তোমায় থামাবো না ,
হাটতে হাটতে যদি হঠাৎ থেমে যাও
আমি তোমাকে থামতে দেবনা ।
তোমাকে আসতেই হবে আমার কাছে ,
বলতে হবে ভালবাসি ;
সেই ছেলেবেলা থেকে তুমি আছো ,
থকবে আমার কাছাকছি ।
তুমি আমি দুজনে এসো শপথ করি ,
ছলনার অনলে জ্বলবো না ;
ভুল করেও কেউ কাউকে ছেড়ে
দূরে কোথাও যাবনা ।

0.00 avg. rating (0% score) - 0 votes