জিরো আওয়ার

॥ জিরো আওয়ার ॥
-অতনু নন্দী

যেদিন আমাদের বিচ্ছেদ হয়েছিল,
সেদিন থেকেই শরীরে নেমে এসেছে সুগন্ধী অসুখ
শহরের বাতিস্তম্ভগুলিকেও নিস্তেজ হয়ে যেতে দেখেছি একে একে ।

দ্বীপ থেকে দ্বীপান্তরে আগে আমরা কাটিয়েছি মিলনান্ত নীলে সুগন্ধী শীত ঘুম
ঠোঁটের দূরত্ব যেখানে মিলে
যেতো এক সরলরেখায় ।

দিনগত ঋণ পেরিয়ে এসেছে বর্ষারানী। ছাদের উপর বৃষ্টি মেখেছি দুজনে, সে যেন নদীর মতো , সান্নিধ্যর মহামিলন ।

একদিন নিভে এলো সব আলো
উপবনে পাখিরা গেয়ে যায়
পাতা ঝরানোর গান ।

তোমার মানচিত্রে আমি নেই কোথাও ,
দেখি না আর লাবন্য মাখা ভোর,
দিগন্ত পেরিয়ে অমরতা সখ্য করে নেবে
একদিন, সেই মহাজাগতিক
ক্লাইমেক্স এর অপেক্ষায় …

0.00 avg. rating (0% score) - 0 votes