ক্লান্তি

হাসনাহেনা ফুল ফুটেছে
রাত্রি অন্ধকার
ঘুম আসে না নিথর চোখে
মন মেনেছে হার ।

হার মানা মন ক্লান্ত তবু
যুদ্ধ করে রোজ
যুদ্ধ যে তার শেষ হয় না
পায় না দিনের খোঁজ ।

খোঁজ করে দিন পায় বা না পায়
কষ্ট ঠিকই পায়
বন্দী পাখি মুক্তি পেলে
কোন দিকে বা যায় ।

যে দিকে যায় কৃষ্ণগুহা
শহর পোড়া সাজ
হঠাৎ কেমন বদলে গেছে
ঋতু গুলোও আজ ।

ঋতুর মতো তুমিও আজ
বদলে গেছো খুব ।
ধূসর মনের স্বাদ গুটিয়ে
ক্লান্ত আমি চুপ ।

0.00 avg. rating (0% score) - 0 votes