সাথি
–বলরাম সরকার
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
সাগরের গভীরতা আমি তো মাপিনি,
না জানি সাগরে আছে বা কত জল !
না জেনেই সব , দিয়েছি ডুব আমি ;
শুধু জানি , আছ তুমি আমার সম্বল ।
ভাবিনি তো আমি কোন সুদূরে আছে
সে সুখের দ্বীপ, ভাবিনি একটি বার ।
তুমিই আমার সুখের দ্বীপ ,আছ সাথে
তাই দিয়েছি ঝাঁপ, না জেনে সাঁতার ।
দিয়েছি ডুব অথৈ সাগরে ; আঁধারে
ভাবিনি তো কভু আমি হব দিশাহারা ।
আমি যে নিয়েছি মেনে শুধু তোমারে ,
দিনমানের সূর্য আর রাতের ধ্রুবতারা ।
উথাল-পাথাল ঢেউয়ে, দিবস ও রাতি ,
রবে কি তুমি এমনই, ওগো মোর সাথি ?