সম্পর্কপান

সম্পর্কপান
-অতনু নন্দী

সম্পর্কপান দেয়ালে আঁকা ত্রিকোনমিতি ।
অনুভব খেয়ে যায় রাক্ষুসে খিদে নিয়ে ।

সম্পর্কপান করতে গিয়ে
কখনও মনে হয়,
আজ বাগান ভরা ফুলে সুরভীত তুমি ।
আজ যাপনে ক্লান্ত , ক্রমশ শীত ঘুমে ডুবে যাই আমি ।

তোর বুকের ভেতর আজ আর চাঁদ ওঠে না । জোছনা খেলে বেড়ায় না ।

দগ্ধ দুপুর , ক্লান্ত বিকালের বুকে এই আমি নামিয়ে রাখলাম আমার কলম ।
আমি দানবীয় উল্লাসে খুলে ফেলছি
সভাবরণ ।
সৃষ্টিশীলতা তোমরা শব হয়ে ওঠো ।

শব্দ ,ছন্দদের আহুতী দিলাম অগ্নি কুন্ডে ।
তীব্র জ্বলনে পুড়ে যাচ্ছে আমার সদ্য লেখা ব্যর্থ পাণ্ডুলিপি …
জন্মদাত্রী মায়ের শপথ নিয়ে বলছি
স্বপ্নদের উড়িয়ে দিয়েছি নীল নীলিমায়
নিঃশব্দে একাকী হাঁটবো …
গদ্যময় পৃথিবীর বুকে ।

তাই আজ শহরের বুক বেয়ে ভেসে যাচ্ছিস তুই …
ফলবতী গ্রহ হতে কংক্রিটের গ্রহান্তরে।

অবহেলার চিহ্ন রেখে যাই নি কোন দিন ,
দিয়েছি দীর্ঘ বটের ছায়া …

তবু্ও পুড়ে যাওয়া গল্পে
আজ “সমাহিতের নীরবতা “।

0.00 avg. rating (0% score) - 0 votes