নদীর গল্প
–অ ত নু ন ন্দী
বুকে মৃত নদী রাখি l দিগন্ত জুড়ে মিথ্যা আলোর ইশারা !পুড়ে যায় ইহকাল l ভেঙে যায় আস্থার তলোয়ার l
চারিদিকে নীল ধোঁয়া ওড়ে উন্নয়নের …!
পথভোলা পথিকের মতো চেয়ে থাকি আকাশে আধখেঁকো চাঁদটার পানে l
মাটির থেকে আকাশপানে নিজেকে ছুড়ি আর লুফি । পৃথিবী ক্রমে ছোট হয়ে আসে ।
সাপের মতো ফিসফিসিয়ে বয়ে চলে জল তরঙ্গ l শহরের বুক জুড়ে হারিয়ে যাওয়ার গল্পই যেনো লেখা আছে নদীর তরঙ্গে l
জেটিঘাট পেরিয়ে যাচ্ছে স্টিমার..
দূরে আরো দূরে ….
দূর হতে দুরে চলে যায় আমার ইহকাল !
সন্ধ্যা নেমে আসছে । হাওয়া অনেক ঠান্ডা হয়ে এসেছে এখন । দেখতে পাচ্ছি আবছায়াতে ফেলে দেওয়া খাবার, মৃত পশুর লাশ ও বিরহী খবরের তরঙ্গ বয়ে চলেছে আদিম চীৎকার তুলে ॥