অবুঝ ভালোবাসা
-বলরাম সরকার
■■■■■■■■■■■■■
বোঝাতে পারিনি তোমায়
ভালোলাগার কথা।
ইশারার ভাষাতে ভাঙ্গেনি
তোমার নিরবতা ।
আমার তো সব কথাই
তোমার আছে জানা-
তবু আমি ছুতে পারিনি
তোমার মনের কোণা।
হয়ত বা আমার কথায়
জমেছে মনে বিরক্তি
কি করব বল, এ মনের
ভালোবাসা যে সত্যি।
তুমি তো কখনো চাও না
এমন তর খারাপ সাথী
‘ভালবাসি’ বলব না আর
হোক না যতই দুর্গতি।
বুকের মাঝে আফসোসের
জ্বলুক আমার মশাল;
তোমার জীবনে আলো থাক
আমি পুড়ি চিরকাল ।