অভিমান

অন্ধকারের পদ্য লিখি;
গদ্য আলোয় ধন্য ,
বিকেল বেলার নাটক সাজাই;
ফাটক খোলার জন্য।
নিঃশব্দের গল্প গাঁথি
অল্প মায়ার ছলে,
ভালবাসার গান লিখে যাই;
মান ভুলাবো বলে।

0.00 avg. rating (0% score) - 0 votes