এই দেশের বুক

এই নদীর বুকে, আমি পেয়েছি ঠাঁই
একটি কথা আমি তাকে বলেই যাই।
এই দেশ আমার প্রিয় জন্মভূমি।
এই বনের কাছে ওই পেতেছি কান
শুনেছি আমি শুধু পাখির গুণগান।
একটি কথা আমি সেথাও বলে যাই
এই দেশ আমার প্রিয় জন্মভূমি ।

মাঠ ঘাট জুড়িয়ে বিলের পর বিল
আকাশ রঙা মুখ সুদুরে মিশা নীল
একটি কথা আমি তাকেও বলে যাই।
এই দেশ আমার প্রিয় জন্মভূমি ।
এই দেশের বুকে খুঁজে একটু পাই,
মধু মিতালি মন বন্ধু খুঁজে লই।
তাহার কাছে বলি প্রিয় জন্মভূমি ।
এই সুধা মিশানো মোর জন্মভূমি ।
একটি কথা শুনি আমি নিজেও বলি।
এই দেশ আমার প্রিয় জন্মভূমি ।

0.00 avg. rating (0% score) - 0 votes