তোমাকে ছাড়া আমি শেষ 

তোমাকে ছাড়া আমি শেষ  ।।। শফিক তপন

সে তুমি যাকে আমি ভালোবেসেছিলাম,
সে তুমি যার অনেক কাছে এসেছিলাম  
আজ তুমি নেই বলে ভালোবাসাও নেই, 
আমি হয়ে গেলাম আগের মত যেই সেই  

কেন কি কারণে তুমি মোরে ভুলে গেলে
চিরতরে হারিয়ে গেলে মোরে একা ফেলে  
সারাটা জীবনই মোর থাকতে হবে একা
হয় তো কোন দিনও আর হবে না দেখা  

আর তাতে তোমারই বা কি আসে যায়
জীবনে মানুষ যা চায় তা কি কভু পায়
হারিয়ে গেছো পৃথিবীর জনপদের ভীরে
তোমার চারপাশে স্মৃতিসব আছে ঘিরে  

বুকের মাঝে স্মৃতি জমা আছে অবশেষ
তোমাতে আমার অসহায় দৃষ্টি অনিমেষ  
দু: বিনা বাকি নেই সুখের কোন লেশ
তোমার বিহণে আমিতো হয়ে গেছি শেষ  

রবিবার, ৫ই মে ২০১৯ইং 
গ্রীষ্মকাল, ২২শে বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ
0.00 avg. rating (0% score) - 0 votes