দেখি নয়নদিঘির ঘাটে

দেখি নয়নদিঘির ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী

দেখি নয়নদিঘির ঘাটে,
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।

বধূরা কাপড় কাচিছে কেহ, কেহ আসে করে স্নান,
রাঙাপথে একতারা হাতে গাঁয়ের বাউল গায় গান।

রাখালিয়া সুরে বাঁশি বাজে, চাষ করে চাষী মাঠে,
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
দেখি নয়নদিঘির ঘাটে………………………………..।

পানকৌড়ি রোজ আসে ঘাটে দেয় ঘন ঘন ডুব,
পাড়ার ছেলেরা স্নানের ঘাটে সাঁতার কাটে খুব।

অবশেষে ঘাটে পড়ে আসে বেলা সূর্য বসে পাটে,
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
দেখি নয়ন দিঘির ঘাটে………………………………..।

নয়নদিঘিতে নামিল আঁধার জোনাকিরা সেথা জ্বলে,
জ্বলে ওঠে দীপ প্রতি ঘরে আঙিনায় তুলসী তলে।

দুপুর রাতে নয়নদিঘিতে সেথা চাঁদ ওঠে রাত কাটে।
মরাল মরালী দিঘির জলে সারাদিন সাঁতার কাটে।
দেখি নয়ন দিঘির ঘাটে………………………………..।

0.00 avg. rating (0% score) - 0 votes