নিমন্ত্রণ

নিমন্ত্রণ

আবার আসিয়ো,যদি আসিবার ইচ্ছা হয়
কোন এক গোধুলির লগনে,কিংবা
রূপালি রাতের জ্যোৎস্না স্নানে
সবুজ চাদর বিছায় রাখিব তায়।
থাকিবে জোনাকির আলো, আর
ঝিঁ ঝিঁ পোকার বাজিবে সুর
কোন এক নাম না জানা পাখি
মিলাবে সুর দূর হতে বহু দূর
আঁখিতে রাখিয়া আঁখি বসিয়ো,
যদি ইচ্ছা হয় মুখোমুখি বসিবার।

আবার আসিবে কি? এই খোয়াই তীরে,
পাল তোলা নৌকায় আজানা ভীরে
হারাব দুজনায় ছেড়ে লোকালয়
যেথা নদীর ধ্বনি যে মনের কথা কয়,
আবার আসিয়ো, যদি আসিবার ইচ্ছা হয়।

0.00 avg. rating (0% score) - 0 votes