তোর কি ঠিকানা
-বলরাম সরকার
———————————
তোর জন্য আকাশ আছে
এ বুকের মাঝে।
দিনের বেলায় সূর্য হবি
বিকেলের নীল ;
রাতের বেলায় চাঁদ হবি
তারার ঝিলমিল।
তুই যদি পাখি হোস
মনের ভুলে,
হৃদয় পিঞ্জর আমি
দেব খুলে।
মুক্ত আকাশ দেব
বেড়াবি তুই উড়ে –
ইচ্ছে হলে আমার কাছে
আসিস আবার ফিরে।
হাজার ভিড়ের মাঝে-
তোকেই বেড়াই খুঁজে..
একবার বলে দে না,
তোর কি ঠিকানা !!