কবি ও কবিতা আসরের সকল কবিগণকে জানাই বিগত পবিত্রতম দিবস
গুড ফ্রাইডের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
গুড ফ্রাইডের কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী
গুড ফ্রাইডে আজিকে পবিত্র দিবস,
সকলেই গাহ আজি প্রভু নাম যশ।
ক্রুশ কাঁধে চলে সবে যতেক খ্রিষ্টান,
সকলেই হাঁটে পথে গাহে স্তব গান।
গুড ফ্রাইডে সকালে যীশুর প্রার্থনা,
প্রভুর নিকটে সবে করয়ে বন্দনা।
পরিত্রাতা প্রভু যীশু, এসো পুনর্বার,
পুনরুত্থানের লাগি প্রতীক্ষা আবার।
শিখালে মানবে তুমি করিবারে ক্ষমা,
করিও না ক্ষমা যারা করে প্রবঞ্চনা।
সবাকার তরে তুমি ত্যজিলে জীবন,
পাপীজনে করিয়াছ প্রেম আলিঙ্গণ।
যীশুর পুনরুত্থান- পুনঃ বসুধায়,
লিখিল লক্ষ্মণকবি তাঁর কবিতায়।
