নববর্ষের আলোকে

নববর্ষের আলোকে
লক্ষ্মণ ভাণ্ডারী

হারিয়ে যাওয়া দিনগুলিকে
নতুন আলোয় দেখি,
পুরানো দিনের স্মৃতি যত
মনের গহনে রাখি।

আজকে যখন নতুন আলো
ছড়ায় ভুবন পর,
খুশির রঙে রাঙিয়ে তুলি
জীবন নদীর চর।

নতুন বছর আনুক বয়ে
সুখ, সমৃদ্ধি ও শান্তি,
বিশ্বের মাঝে ঘুচুক ক্লেশ
বিষাদ, প্রমাদ, ভ্রান্তি।

খুশির রঙের দিনগুলি
হারিয়ে যখন যায়,
বিস্মৃতির অতল তলে
জমে স্মৃতির পাতায়।

নববর্ষের নতুন আলোকে
হৃদয় উঠুক ভরে,
কান্না হাসির লুকোচুরি
সারাটা বছর ধরে।

0.00 avg. rating (0% score) - 0 votes