সবাই বলে আমি নাকি ভালবাসতে জানিনা,
আমি নাকি নারীর মন বুঝিনা !
আমার দুচোখে ওরা দেখে শুধু কামনার আগুন ,
আমার হদয়ে নাকি কখনও আসবেনা ফাগুন ।
আমি ওদের বোঝাতে পারিনা ফাগুন না এলে
কেমনে কামনার আগুন জ্বলে !
বিশ্বাস করো আমি ভালবাসতে জানি
আমি প্রেম করতে জানি
আমকে তোমরা ভূল বোঝোনা
মিথ্যে অপবাদে আমায় দূরে ঠেলে দিওনা ।