
চৈত্র মাস সংক্রান্তি শিবের গাজন,
বিদায় বছরে আজি পূণ্য শুভক্ষণ।
এ বছর যাবে চলে একদিন পরে,
রবে মাত্র স্মৃতি শুধু চিরদিন তরে।
আগামীর সুপ্রভাত আসিবে যখন,
শুভ নববর্ষ তাই প্রীতি সম্ভাষণ।
তরুশাখে পাখি সব করিবে কূজন,
সকালে সোনার রবি উঠিবে তখন।
স্বাগতম নববর্ষ! এস ত্বরা করি,
প্রতীক্ষায় শুভবর্ষ, সারাবর্ষ ধরি।
বিদায়ের অশ্রুজলে হয় অবসান,
পুরাতন বর্ষ যায় রাখি অভিমান।
চৈত্র মাস সংক্রান্তি পূণ্য শুভক্ষণ,
কবিতা রচিল কবি শ্রীমান লক্ষণ।
