বসন্ত বিদায়

বসন্ত বিদায়      
        -বলরাম সরকার
★★★★★★★★★
পলাশ, দোল আর ঝড়,
এমনি    করেই  আবার
আরও একটা বসন্ত
হয়ে      গেল   পার !
টবের গাছ গুলোয়
এবারও ধরেনি  কুঁড়ি!
ওরা হয়ত বা   চায়,
মেঘেদের শীতল বারি।
এ বসন্তে কোকিলের
তৃষ্ণায়  রুদ্ধ স্বর ;
বৃষ্টি তো দেয় নি মেঘ,
দিয়েছে শুধুই ঝড় ।
কত না পাওয়ার বেদনা
জাগিয়ে দিয়ে মনে,
এ বসন্ত ও  চলে  গেল
বিনা   পরিবর্তনে !!

0.00 avg. rating (0% score) - 0 votes