বিদায় স্মৃতি
বলরাম সরকার
★★★★★★★
বড় মনে পড়ে আমার
সেই দিনটি
মনে পড়ে – সেই পড়ন্ত বিকেলের
সোনা মাখা এক মুঠো রোদের বৃষ্টি ।
বিদায় নিতে এসেছিলাম, আমি-
তোমার কাছে!
জানি, ‘আমাকে বিদায় দিতে
ভীষণ কষ্ট হচ্ছিল তোমার।’
কষ্ট হচ্ছিল আমারও !
-তবু কর্তব্যের হাতছানি,
যেতে তো আমাকে হবেই।
মনের শীতল গহ্বরে –
সেদিন নেমে এসেছিল,
তোমাকে দেখতে না পাওয়ার
নীল ঘনত্বের গাঢ় অন্ধকার ।
তোমার দুচোখ বেয়ে ঝরে পড়ছিল
নোনা জলের স্রোত !
আমি বলেছিলাম ,
“তোমার চোখের জল যে
আমার যাত্রা পথ পিছল করে দেবে!
প্লিজ, তুমি একটু হেসে – আমায় দাও বিদায় ।”
তারপর, তোমার কান্না মাখানো হাসিতে
খুঁজে পেয়েছিলাম আমি
নবজীবনের, বিরহের নবযাত্রা পথ!!