নবরূপে তোমাকে
-বলরাম সরকার
____________________
দেখিনু স্বপনে আজি ….
ফিরিতেছিনু আমি, রাঙা পথ ধরে।
কোথা হতে ? -জানিনা।
হৃদয়ের আঁধার ভরা গহবরে
বাঁধিতেছিল বাসা,
ক্ষুদ্র একখানি আশা,
“আমি আজই পাইব তব দর্শন!”
যবে আসিনু আমি, তব দ্বারে
দেখিনু -তুমি আছ দাঁড়ায়ে!
ছিন্ন তব নিবন্ধন, নয়নে নীল অঞ্জন,
আর ওষ্ঠে রাঙ্গা হাসি ;
বলিতেছিল, “ভালোবাসি “।
মৃদুমন্দ সমীরণ –
যেন ফেলিয়া দুইটি চরণ
আসিতেছেছিল ধেয়ে,
তব পানে …
এলোমেলো কালো, তব কেশ গুলো
মলয়েরই টানে –
উড়িতেছিল নীল গগনে !
আনন্দের শীততায়
যেন জমিয়া গেছে সময়
চারি নয়নের আজি
ঘটিল বিনিময় !
চেয়ে শুধু অপলকে
দেখিলাম আজি –
তোমাকে, যেন নবরূপে।।