জীবন পথে চলতে গিয়ে

জীবন পথে চলতে গিয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

এগিয়ে চলো চলো এগিয়ে, সাবধান! সামলে চলো পথ,
জীবনের পথে চলতে গিয়ে হয়ো না কভু ভগ্ন মনোরথ।
গুরু আশীষ মাথায় নিয়ে চলার পথে তুমি চল এগিয়ে,
জীবন মরণ বিধির লিখন, যেতে হবে সেই পথ দিয়ে।

জীবনে চলার পথে গুরুর নাম নিয়ে শুরু হোক যাত্রা তব।
জীবনে মরণে মায়াময় সংসারে শুধু আসা-যাওয়া নব নব।
গুরুর পদে নিষ্ঠা ভক্তি রাখি গুরু প্রদত্ত নামমন্ত্র কর সার,
ভজ সেই নাম জপ সেই নাম সেই নামমন্ত্র লহ অনিবার।

কর যজন যাজন আর ইষ্টভৃতি গুরু পদে রাখ শ্রদ্ধা ভক্তি,
রোগ শোক তাপ দূরে যাবে জরা, নামে আছে মহা শক্তি।
রাধা নামের ভাসিয়ে তরী জপ নাম অবিরাম ভজ ইষ্টনাম,
নামের গুণে ভব সিন্ধুপারে যাবে পূর্ণ হবে সকল মনস্কাম।

জীবন পথে চলতে গিয়ে, ভাসিয়ে দাও রাধা নামের তরী,
লক্ষ্মণ বলে, ওগো দয়াল, পুজবো তোমায় সারাজীবন ধরি।

0.00 avg. rating (0% score) - 0 votes