রাত গড়িয়ে রাতের মাঝে সকাল হয়ে গেল
আমার মাঝে এখনো তো আধার রয়েই গেল।
শনির আছর কে ঘটালো কে আনিলো ঘোর,
দোষ দেবো কী নাম ধরে কী, কী করিব জোর।
যতো ঘটাই ভালোর নামই কাটেনা এই ঘোর,
লোভী বন্ধুর পিছা মারা শনির অগোচর।
অনেক হলো অনেক গেলো এবার উল্ট বনা
যাহার কপাল তাহার পিছা ঘুরিয়া তাই বন।
আর কতো কাল পরের আছর থাকবি গলায় ঝুলে,
আমিও তো মানুষ রে ভাই ছাই মারিলাম মুলে।
সাত জন্মের ওই সাত কসমের দিলাম আমি আড়ি,
শনির আছর বন্ধুর নজর আমায় যনা ছাড়ি।