. আঘাত দিও
-বলরাম সরকার
আজি এ ঝড়ে গেল যে উড়ে
শুকনো, মরা – পাতা গুলো ;
ভেঙ্গে গেল সরু ডাল দুটি ভীরু
দেহে ক্ষতও কিছুবা হলো।
ও ঝঞ্ঝা রানী ভেঙ্গেছ ডাল তুমি
কিন্তু, হৃদয় ভাঙ্গা সহজ কি অত?
দেখ, একবার দাঁড়িয়েছি যে আবার
দাও না আঘাত তুমি পার যত !!