আমার খোদা তালা গো ।।। শফিক তপন
——————————
আমার খোদা তালা গো
আমার খোদা তালা গো ।
আমি তোমায় ভাল বেসে
থাকব তোমার কাছে এসে
জায়নামাজে থাকব পড়ে
ডাকব তোমায় জীবন ধরে
তুমি মোরে পাশে ডেক গো
তুমি মোরে কাছে রেখ গো
আমার খোদা তালা গো
আমার খোদা তালা গো ।
তোমার প্রেমে পড়ে আমি
বুঝেছি তুমি অনেক দামি
তোমার জন্যেই কাঁদে প্রাণ
সদা মনটা করে আন চান
মোর ডাকে কাছে এস গো
তুমি মোরে ভাল বেস গো
আমার খোদা তালা গো
আমার খোদা তালা গো ।
এই বুকে তে তোমার বাসা
তুমিই যে মোর স্বপ্ন আশা
মনে ও প্রাণে তোমায় ডাকি
তোমারই জন্যে বেঁচে থাকি
এই জীবনে তোমায় চাই গো
তোমার কোলে দিও ঠাঁই গো
আমার খোদা তালা গো
আমার খোদা তালা গো ।
—————-
৫ই মার্চ ২০১৯ইং