আবার আসুক

আবার যদি কেউ আসিয়া আমায় দেয় এক করিয়া,
আমার এই অগোছালোটি সংসারটি লহে জুড়িয়া।।
দোষ কী তাও আমার তাতে খাইব আমি বাড়িয়া ভাতে।
হউক আশি হউক বিশ যৌবন যেনো চির আশীষ।
হউক কালো হউক সাদা বুঝলি হবে মনসা জাদা।
হোক দুঃখি হোক বিলাসি ধনট হিয়া খুব সরসী।
আবার যদি কেউ আসুক ভাসুক চোখ সজ্জা ভুরি।
আবার কেউ আসুক পথ আসুক এই পথ জুড়িয়া।
তাহারে ঘিরে নতুন করি লব গড়িয়া কুড়িয়া নিজ,
স্বপ্ন ঘুরি দিব আকাশে সুতায় বাঁধি দেব উড়িয়া,
নিজের মুখ আগের দিক বসিয়া দিব দেব ঘুড়িয়া।
স্বর্গ ছায়া আমার লগে থাকিব সাথে পথ জুড়িয়া।
যদি হয়বা তাহার তরি আমারে লয় করিয়া তারি।
খুলিয়া দিব এই দুয়ার,আগামি দিন তারি জোয়ার।
কেউ যদিবা আসে হঠাত লবনা কাছ তার ঘিরিয়া,
হিয়া ভাঙুক ঠীয়া লাজুক তাহারে দেব পর করিয়া।
#মাত্রা বৃত্ত ছন্দ

0.00 avg. rating (0% score) - 0 votes