মনের জানালায় তুমি

মনের জানালায় তুমি ।।। শফিক তপন 

মনের ঐ জানালা দিয়ে দেখি তার মুখ আমি,

সে চাঁদতো নয় কিন্তু সে চাঁদের চেয়েও দামী । 

সে ফুলতো নয় কিন্তু ফুলের চেয়েও রূপবতী, 

ভালো লাগে তারে সেই তো মোর প্রিয় অতি ।

 

ঝলমলে অঙযে তার যেন কাঁচা সোনা গায়,

সেই রূপের ঝলকে মোর পরাণ উড়ে যায় । 

মনের জানালা দিয়ে মোরে ডাকে ঈশারায়,

অশান্ত এই প্রাণটাযে মোর তারই পিছু ধায় । 

 

সারাটা রাতইযে সে উকি মেরে চেয়ে থাকে, 

বাহারী ঐ রঙে ঢঙে ঈশারায় কাছে ডাকে । 

কেমন করে দূরে থাকি ভালো লাগে যাকে, 

আমারও ইচ্ছা হয় আরও কাছে পাই তাকে । 

 

ঐ জোছনা ছড়ায়ে আলোকিত করে বিছানা, 

জড়িয়ে থাকে সর্বাঙ কথাটা একটুও মিছানা । 

সেযে মনের জানালায় আমারই আপন জন,

তাকে নিয়ে তাকে দিয়েই সাজাই আমার মন ।

—— 

শনিবার, ১৫ই চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

২৯শে মার্চ ২০১৯ ইং 

0.00 avg. rating (0% score) - 0 votes