সেদিন দেখি সকালবেলা

সেদিন দেখি সকালবেলা
লক্ষ্মণ ভাণ্ডারী

সেদিন দেখি সকালবেলা,
বসেছে যত পাখির মেলা,
বাড়ির উঠোনটায়।

পাঁচিলে বসে একটি কাক,
কা-কা-কা করে দিচ্ছে ডাক,
পায়রাতে ধান খায়।

আমবাগানে গাঁয়ের মালি,
লাঠি হাতে চেঁচায় খালি,
পাহারা দেয় বাগান,

আম বাগানে আমের শাখে,
সকাল হলে কোকিল ডাকে।
শুনি কোকিলের গান।

রাঙা মাটির পথের বাঁকে,
বধূরা আসে কলসী কাঁখে
জল নিতে নদীঘাটে,

দিনের শেষে আঁধার নামে,
জ্বলে প্রদীপ আমার গ্রামে,
ভোর হয় রাত কাটে।

0.00 avg. rating (0% score) - 0 votes