জীবন বাস্তবতা !
কল্পনা তো অনেক হল গড়া
বাস্তবে তার কাউকে যায়নি ধরা
ইচ্ছেগুলো তাই তো দাফন দিলাম
নবীন হতেই গেল তারা মারা !
স্রোতের নাকি আছে দুটি ধারা
কেটে গেল জীবন জোয়ার ছাড়া
স্রোত দেখে তার এমনি প্রতিকূল
হাল ধরতে হল ভীষণ ভুল ।
কল্পনারা রইল ছোঁয়া ছাড়া
জীবন যুদ্ধে সৈন্য পড়ল ধরা
আহা পাষাণ দুর্গ প্রাচীর দিয়ে ঘেরা
ধুকে ধুকে সৈন্য গেল মারা ।
নিত্য জানি এমন কতো হার
বরণ কোরে গেলাম কতো আর ?
কল্পনাদের দিলাম তাই তো মাটি
জানি না সে কি জাত কি তার জাতি ।