দেব খোঁপায় বসন্ত ফুল

দেব খোঁপায় বসন্ত ফুল ।।। শফিক তপন 

——————————

বাসন্তী 

সমীরণে 

লাগুক দোলা 

ভরে উঠুক তোমার ঐ সুবাসিত বুক,

অনেক 

আনন্দে

তোমার জীবনে

অটুট থাকুক অনাদি ও অনন্ত সুখ । 

 

ফাগুন 

হাওয়ায়

উড়বে তোমার

কপালের এলোমেলো কুঞ্চিত চুল,

বসন্তের 

আমেজ  

মেখে শরীরে 

আমি পড়াব তোমার খোঁপায় ফুল । 

 

দরজা

রাখব 

আমি খুলে 

তুমি এস বাসন্তী রাঙা শাড়ী পড়ে,

থাকব 

সারাক্ষণ 

এক সাথে 

দুজনে ঘুরব বেড়াব হাতে হাত ধরে । 

 

ফুটবে

যখন

বসন্ত ফুল 

গাইবে গান পাখি বসে গাছের ডালে,

আমি 

তখন 

আদর করে 

জড়িয়ে ধরে দেব চুমু তোমার গালে । 

———- 

শনিবার, ১৭ই ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ

২রা মার্চ, ২০১৯ইং 

0.00 avg. rating (0% score) - 0 votes