ভালোবাসার চিহ্ন

ভালোবাসার চিহ্ন 

   -বলরাম সরকার

******************

নীল আকাশের এক কোণে
কালো মেঘখানি ছিল জমে
না পেয়ে তোমার দেখা-
কেঁদেছিল একা-একা ।
নিচের সবুজ ঘাসে,
দেখবে তুমি এসে
রেখেছে সে তোমারই জন্য
আমার ভালোবাসার চিহ্ন। 

0.00 avg. rating (0% score) - 0 votes