আদেশ

আদেশ
********
—- অভিলাষ ——

তুমিহীন সন্ধ্যায়
আয়নার বুক জুড়ে বিম্বিত বিজন।

চাঁদের কুহক আলোক, আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করে
একসময় এঁকে দেয় রাত্রিছাপ।

তখন ব্যাখ্যা করি যাপিত যাপনের —–

পরমায়ুটুকু তোমার নামে উৎসর্গ করে
বেছে নিয়েছি একাকী বাসর।
তবু একা নই, চারদিকে কিলবিল করছে
অজস্র শুন্যতা।

চন্দ্রালোক মুছে যাবে,
মুছে যাবে ক্ষয়িষ্ণু নিশীথ।

শুধু অনুরোধ,
তুমি নেই, এ কথাটা ভাবার
আদেশটুকু দিয়ে যাও ————

© অভিলাষ।

0.00 avg. rating (0% score) - 0 votes