খোলা জানালায় দাড়াও তুমি,
এলোচুলে আনমনে।
খোলা দিগন্তে তাকাও তুমি,
খুব তৃষ্ণার্ত মনে।![]()
মনে হয় আজান্তেই তুমি,
খুজছু কোন কিছু।
কেউ প্রনয়ে ডাকলে তোমায়,
নেবে তারই পিছু।![]()
মনে হয় তুমি বলবে তোমার,
না বলা কথা যত।
অযাচিত মনে ভালবাসা দিবে,
সদায় অবিরত।![]()
সে সব কিছু ভেবেই তোমায়,
ডেকেছি প্রনয়ের সুরে।
ভেবেছি তুমিও ভালবাসি বলে,
নেবে আপন করে।![]()
অনেক অপেক্ষা করেছি আমি,
ভালবাসি কথাটি শুনতে।
আজও তুমি বলনি তাহা,
দাওনি কাছে টানতে॥![]()
লেখক:
এমদাদুল হক এমরান